Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মুন্নু এগ্রো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭টির বা ৫.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মুন্নু এগ্রোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে মুন্নু এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ৭১৩.৮০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৬৭.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫৩.৫০ টাকা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মুন্নু এগ্রো ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৭.৪৯ শতাংশ, এমবি ফার্মার ৪.৭৯ শতাংশ, মুন্নু সিরামিকের ৩.৮২ শতাংশ, ফাইন ফুডসের ২.২০ শতাংশ, বিডি থাই ফুডের ১.৬৫ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ১.৬৪ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ১.১১ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১.০৮ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ০.৭৫ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play