Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (১৫ থেকে ১৯ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬১.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৬.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৪.৯০ টাকা বা ২৪.২৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রগতি ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠেছে।ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে- সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২৪.১৪ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ১৮.৪৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ১৬.৮৯ শতাংশ, বিডিকম অনলাইনের ১৬.১২ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ১৫.৭৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৫.৪৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৫.২৮ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১৪.২৯ শতাংশ ও জেমিনি সী ফুডের ১৪.২৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play