Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে পেপার প্রসেসিং

বিদায়ী সপ্তাহে (২৭ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ৫৬টির বা ১৫.২৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে পেপার প্রসেসিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে পেপার প্রসেসিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮৭.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২১৫.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২৮.৬০ টাকা বা ১৫.২৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পেপার প্রসেসিং ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে মুন্নু এগ্রোর ১৪.৭৬ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১৪.৪৪ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ১৩.৩১ শতাংশ, জেমিনি সী ফুডের ১১.০৮ শতাংশ, বিকন ফার্মার ১০.৬১ শতাংশ, ফাইন ফুডসের ১০.১৬ শতাংশ, এপেক্স ফুডসের ৯.৯৪ শতাংশ, ইউনিক হোটেলের ৯.৬৮ শতাংশ এবং সোনালী আঁশের শেয়ার দর ৯.২৬ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play