Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে কোহিনুর

বিদায়ী সপ্তাহে (১১ থেকে ১৫ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ৬৪টির বা ১৬.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে কোহিনুর কেমিক্যালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোহিনুর কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮৭.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১৫.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১২৭.৭০ টাকা বা ৩২.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোহিনুর কেমিক্যাল ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ২১.২০ শতাংশ, মুন্নু সিরামিকের ১৮.৬১ শতাংশ, নর্দার্ণ জুটের ১৭.৭৫ শতাংশ, মনোস্পুল পেপারের ১৭.১০ শতাংশ, ইন্ট্রাকোর ১৪ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ১১.৪৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১.৪৪ শতাংশ, এপেক্স ফুডসের ১০.১৪ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৯.৪৭ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play