Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে ইস্টার্ন হাউজিং

: বিদায়ী সপ্তাহে (২৫ থেকে ২৯ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬১টির বা ১৫.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৩.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৬.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২৩.৫০ টাকা বা ২৫.২৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন হাউজিং ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের ২৪.০৬ শতাংশ, বিবিএসের ১৭.৫৬ শতাংশ, এডিএন টেলিকমের ১৬.৮০ শতাংশ, ইন্ট্রাকোর ১৩.৯৬ শতাংশ, বিডিকমের ১০.৬৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ১০.০৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.১৭ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৮.৬৮ শতাংশ এবং এপেক্স ফুটওয়্যারের শেয়ার দর ৭.৮০ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play