Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (০১ থেকে ৫২০৫ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ৪৪টির বা ১১. শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৪.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৬.৮০ টাকা বা ৫৯.৭৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠেছে।ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে সী পার্লের ১২.৬৬ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬১ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৮.৭১ শতাংশ, রতনপুর স্টিলের ৭.২৩ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.১৯ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৬.১৫ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৯৯ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬০ শতাংশ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৩৭ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play