Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে চার্টার্ড লাইফ

: বিদায়ী সপ্তাহে (১৩ থেকে ১৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ৪৪টির বা ১১.৪৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪০.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৫.৩০ টাকা বা ৫৯.৭৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু এগ্রোর ৮.৯০ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭.৬৯ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৭.১৬ শতাংশ, ইজেনারেশনের ৭.১২ শতাংশ, সী পার্লের ৬.০২ শতাংশ, মুন্নু সিরামিকের ৫.৯৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৪.৯৬ শতাংশ, বাটা সু‘র ৪.২৪ শতাংশ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৮৪ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play