Skip to content
Latest stories

Stock news

শান্তা আমনাহ শরীয়াহ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

বে-মেয়াদী শান্তা আমনাহ শরীয়াহ ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সোমবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।ফান্ড ম্যানেজার সূত্র মতে,৩১ ডিসেম্বর,২০২২ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ১ টাকা ৩৩ পয়সা।একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ১২ টাকা ১১ পয়সা। গত বছর ছিলো ১৩ টাকা ১০ পয়সা।অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) ১১ টাকা ৯৫ পয়সা। গত বছর ছিলো ১২ টাকা ৫০ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play