Skip to content
Latest stories

Stock news

সাংবাদিক সাখাওয়াত সুমনের পিতার মৃত্যুতে সিএমজেএফের শোক

সিএমজেএফের সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক সাংবাদিক সাখাওয়াত হোসেন সুমনের সম্মানিত পিতা সাবেক সরকারি কর্মকর্তা আলী আজমের (৭২) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)।সিএমজেএফের পক্ষে এক শোক বার্তায় সংগঠনটির সভাপতি জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক আবু আলী গভীর শোক ও সমবেদনা জানান।এক শোকবার্তায় সিএমজেএফের পক্ষ থেকে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সিএমজেএফের সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমনের সম্মানিত পিতা সাবেক সরকারি কর্মকর্তা আলী আজমের (৭২) মৃত্যুতে আমরা শোকাহত। সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।উল্লেখ্য, শনিবার (১৮ মার্চ) রাত ১১ টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী আজম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কয়েক বছর ধরে নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play