Skip to content
Latest stories

Stock news

শাইনপুকুর সিরামিকসের ঋণমান ‘এ প্লাস’

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শাইনপুকুর সিরামিকসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৪৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১ কোটি ২০ লাখ টাকা বা ৪৩৯ দশমিক ৯০ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৩১ টাকা ৫৪ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে শাইনপুকুর সিরামিকস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩১ টাকা ৫৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩০ টাকা ৬৩ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play