Skip to content
Latest stories

Stock news

শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি ২০২২-২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে শাহজিবাজার পাওয়ারের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৭ কোটি ২৫ লাখ টাকা, যা আগের হিসাব বছরে ছিল ১১২ কোটি ৭৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৩১ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩০ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৬ টাকা ২৮ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ১৯ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৬ টাকা ২৮ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play