Skip to content
Latest stories

Stock news

শাহজিবাজার পাওয়ারের নিট মুনাফা কমেছে ৪০ শতাংশ

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় আয় ও নিট মুনাফা দুটোই কমেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের। এর মধ্যে কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৪০ শতাংশের বেশি।চলতি হিসাব বছরের প্রথমার্ধে শাহজিবাজার পাওয়ারের বিক্রি বাবদ আয় হয়েছে ৮৮ কোটি ৬০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০৩ কোটি ৯০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ১৫ কোটি ২৯ লাখ টাকা বা ১৪ দশমিক ৭২ শতাংশ।আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩২ কোটি ৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৩ কোটি ৪৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২১ কোটি ৩৮ লাখ টাকা বা ৪০ দশমিক শূন্য ১ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play