Skip to content
Latest stories

Stock news

রূপালী ব্যাংকের লভ্যাংশ বিতরণ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ২ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পাওয়ার পর এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক লিমিটেড। এ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১৬ অক্টোবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি।মূলত রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ২ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করা হয়। পরে নিয়ম অনুসারে সে লভ্যাংশ অনুমোদনের জন্য বিএসইসির কাছে আবেদন জানায় ব্যাংকটি। তবে কমিশন এ লভ্যাংশ অনুমোদনের আগে ব্যাংকটির কাছে নগদ লভ্যাংশ না দেয়ার যৌক্তিক কারণ জানতে চায়। এ বিষয়ে যৌক্তিক কারণ দেখাতে না পারায় ঘোষিত স্টক লভ্যাংশে অসম্মতি জানায় বিএসইসি। পরে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২ শতাংশ স্টক লভ্যাংশের পরিবর্তে ২ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণের অনুমোদন দেন শেয়ারহোল্ডাররা। এ লভ্যাংশ বিতরণে অনুমোদন চাইলে তা প্রত্যাখ্যান করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ফলে রূপালী ব্যাংক ২ শতাংশ নগদ লভ্যাংশের পরিবর্তে ২ শতাংশ স্টক লভ্যাংশের অনুমোদন চেয়ে পুনরায় বিএসইসির কাছে আবেদন জানায়। যাতে সম্প্রতি অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।২০২১ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৫ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৬৫ পয়সা বা ১৪৪ দশমিক ৪৪ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৮৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪০ টাকা ৯ পয়সা।এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে রূপালী ব্যাংক। তার আগের হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ব্যাংকটি। ২০১৮ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। এছাড়া ২০১৭ হিসাব বছরের জন্য ২৪ শতাংশ স্টক, ২০১৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক এবং ২০১৫ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।এদিকে চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির সমন্বিত পুনর্মূল্যায়িত ইপিএস হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৯ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত পুনর্মূল্যায়িত ইপিএস হয়েছে ৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play