Skip to content
Latest stories

Stock news

রোববার দর বৃদ্ধির শীর্ষ চার শেয়ার

সপ্তাহেরপ্রথম কার্যদিবসরোববারঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ২৯০ টি প্রতিষ্ঠানের মধ্যে ৪ টির দর বেড়েছে, ১৫৩ টির দর কমেছে, ১৩৩ টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আগের কার্যদিবস বৃহস্পতিবার আলহাজ টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ১৪৬ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৫৫ টাকা ৪০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ১০ পয়সা বা ৬.২২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাটা সুয়ের ০.৬০ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ০.৩৮ শতাংশ, এবং রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ০.৩২ শতাংশ দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play