Skip to content
Latest stories

Stock news

রোববার বন্ধ থাকবে পুঁজিবাজার

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর (রোববার) বন্ধ থাকবে পুঁজিবাজার। এদিন পুঁজিবাজারের লেনদেন ও সব কার্যক্রমই বন্ধ থাকবে।দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ মহাব্যবস্থাপক শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সরকারি ছুটি উপলক্ষে রোববার পুঁজিবাজার বন্ধ থাকবে। তবে তার পরদিন সোমবার সকালে যথারীতি সময় লেনদেন শুরু হবে।একই তথ্য জানিয়েছেন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক।তিনি বলেন, সোমবার থেকে সকাল দশটা থেকে লেনদেন শুরু হবে, লেনদেন শেষ হবে দুপুর ২টা ৪০ মিনিটে। এর মধ্যে সর্বশেষ ১০ মিনিট লেনদেন হবে পোস্ট ক্লোজিং সেশনের।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play