Skip to content
Latest stories

Stock news

রোববার ব্লক মার্কেটে চার কোম্পানির বিশাল লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭৩ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ব্লক মার্কেটে ৪ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই ৪ কোম্পানির লেনদেন হয়েছে ৫০ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার।আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সালভো কেমিক্যাল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৪ লাখ ২৮ হাজার টাকার।দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১৫ কোটি ৪৯ লাখ ৭২ হাজার টাকার।তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইন্ট্রাকো সিএনজির। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৮ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকার।চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৭ কোটি ২২ লাখ ৭৪ হাজার টাকার।এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেন গুলো হলো- সী-পার্ল হোটেলের ৩ কোটি ২৫ লাখ ১৩ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৮২ লাখ ১২ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৪৬ লাখ ৩১ হাজার টাকার, ফরচুন সুজের ২ কোটি ২ লাখ ২ হাজার টাকার, সানলাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৮৭ লাখ ৯৯ হাজার টাকার, বিচ হ্যাচারির ১ কোটি ২০ লাখ ৬৬ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ৭১ লাখ ৫৭ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্রাকোর ৬৫ লাখ ২৩ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫৩ লাখ ২৫ হাজার টাকার, শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play