Skip to content
Latest stories

Stock news

রোববার ব্লক মার্কেটে ৩ কোম্পানির বিশাল লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৬ কোটি ২০ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ব্লক মার্কেটে ৩ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই ৩ কোম্পানির লেনদেন হয়েছে ৫১ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকার শেয়ার।আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রেনাটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকার।দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১৭ কোটি ২২ লাখ ৯৩ হাজার টাকার।তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইন্ট্রাকো সিএনজির। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১০ কোটি ৫১ লাখ ২১ হাজার টাকার।এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেন গুলো হলো- বেক্সিমকো লিমিটেডের ২ কোটি ১৯ লাখ ৯৪ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ১ কোটি ৮৪ লাখ ৩২ হাজার টাকার, এডিএন টেলিকমের ১ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকার, সী পার্ল হোটেলের ১ কোটি ৬৭ লাখ ২৫ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ৬৪ লাখ ৭৩ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৫৭ লাখ টাকার, আমান কটনের ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play