Skip to content
Latest stories

Stock news

রোববার ব্লক মার্কেট রেনাটার বিশাল লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৮ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৫ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ব্লক মার্কেটে ২ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই ২ কোম্পানির লেনদেন হয়েছে ৪৪ কোটি ২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার।আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রেনাটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৭০ লাখ ৪৯ হাজার টাকার।দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ২ কোটি ৫৫ লাখ ৮৭ হাজার টাকার।এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেন গুলো হলো- ইন্ট্রাকো সিএনজির ১ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ১ কোটি ৪ লাখ ৫৫ হাজার টাকার, ই-জেনারেশনের ১ কোটি ২ লাখ ৮ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৯৩ লাখ ১০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৬৬ লাখ ৯৩ হাজার টাকার, সী-পার্ল হোটেলের ৫২ লাখ ৮০ হাজার টাকার, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৪৩ লাখ ৫০ হাজার টাকার, সিলকো ফার্মার ৩৫ লাখ ১৬ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩০ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play