Skip to content
Latest stories

Stock news

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।হস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।কোম্পানিসূত্রে এই তথ্য জানা যায়।চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ২১ পয়সা। গত বছর একই সময়ে ই্পিইউ হয়েছিল ৩১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ক্রয় মূল্যে ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৭১ পয়সা। আর বাজার মূল্যে সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৭১ পয়সা।ফান্ডটি পরিচালনার দায়িত্বে আছে দেশের প্রথম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস অব বাংলাদেশ লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play