Skip to content
Latest stories

Stock news

রেনাটার পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ২টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে রেনাটার কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৫১১ কোটি ১০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৫০৬ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৪ কোটি ৯০ লাখ টাকা বা দশমিক ৯৭ শতাংশ। আলোচ্য হিসাব বছরে রেনাটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৭ টাকা ৬৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৭ টাকা ২২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৩৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩৯ টাকা ৮৬ পয়সায়।এদিকে আলোচ্য হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে রেনাটার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৪০ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ১৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১০ নভেম্বর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play