Skip to content
Latest stories

Stock news

রেকর্ড লেনদেনেও সূচকের পিছুটান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) লেনদেন হয়েছে ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকারল যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এমন রেকর্ড লেনদেনে দিনেও ডিএসই প্রধান সূচকের ছিলো পিছুটান। রেকর্ড লেনদেনের আগে ২০২১ সালের ০৯ সেপ্টেম্বর আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৮৬৬ কোটি টাকার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আজ ডিএসইর ব্লু চিপ কোম্পানির শেয়ারগুলোর কিছুটা পিছুটানের কারণে সূচকেও পিছুটান হয়েছে। আজ ডিএসই-৩০ সূচক কমেছে ৪.৩৪ পয়েন্ট। এর প্রভাবে ডিএসইর প্রধান সূচক কমেছে ৪.২২ পয়েন্ট। অর্থাৎ ডিএসইর-৩০ সূচক শেয়ারবাজার উত্থানে বড় ধরনের ভূমিকা পালন করে। যার প্রভাব আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই বিশ্লেষণ করে এমন তথ্য জানা যায়।আজ ডিএসইর রেকর্ড লেনদেনের ফলে ১৫ বারের মতো ২৮শ কোটি টাকার অতিক্রম করেছে। ডিএসই এমন লেনদেনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকালীদের বড় ভূমিকা রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কেনার চাপে আজ দিনভরই ডিএসইর সূচক ছিলো উধ্বমূখী। কিন্তু দিন শেষে সূচকের উত্থান অব্যাহত থাকেনি। কিন্তু আগামীদিনে সূচক ও লেনদেনে উত্থানে অগ্রগতি হতে পারে বলে মনে করছে বাজার সংশ্লিষ্টরা।বিশ্লেষকরা বলছেন, ডিএসইর লেনদেনে যে পরিমাণ অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, এতে করে বাজার আরও অনেক দূর এগিয়ে যাবে। আর বাজার এগিয়ে যাওয়ায় সব সময়ই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বড় ভূমিকা পালন করেছে। বর্তমানেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা উল্লেখ যোগ্য। যা বাজারকে এগিয়ে যেতে আরও বেশি ভূমিকা পালন করছে।মঙ্গলবারের বাজার পর্যালোচনা:আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৯৬.৬৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ৩.০০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪৮.৩৮ পয়েন্ট এবং দুই হাজার ৪০১.৭৬ পয়েন্টে।ডিএসইতে আজ ৩৭৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৭২টির বা ১৯.৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৫৬টির বা ৪১.৮২ শতাংশের এবং বাকি ১৪৫টির বা ৩৮.৮৮ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৬.০৩ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৫০.০১ পয়েন্টে। সিএসইতে আজ ২৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির দর বেড়েছে, কমেছে ৯৭টির আর ১০৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play