Skip to content
Latest stories

Stock news

রেকর্ড ডেটের পর দর অপরিবর্তিত ব্রাক ব্যাংকের

বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর অপরিবর্তিত রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের শেয়ারে। মঙ্গলবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে ৩৫ টাকা ৮০ পয়সায় অপরিবর্তিত রয়েছে।ব্রাক ব্যাংক সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ২ টাকা ৭০ পয়সা বা ৭.০১ শতাংশ কমেছে। তবে সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসাব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ বোনাস। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ৩৮ টাকা ৫০ পয়সা। সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ৩৫ টাকা ৮০ পয়সা। এর বিপরীতে মঙ্গলবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৩৫ টাকা ৮০ পয়সা। এ হিসেবে শেয়ারটির দর ৩৫ টাকা ৮০ পয়সায় অপরিবর্তিত রয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play