Skip to content
Latest stories

Stock news

ব্র্যাক ইপিএলের বিনিয়োগকারীদের সামনে নতুন ঝুঁকি!

দেশের শেয়ারবাজারে ব্রোকারেজ হাউস ব্র্যাক ইপিএলের ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) সফটওয়্যারে আবারও কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এতে লেনদেন শুরু হওয়ার পর থেকে বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচা করতে পারছেন না। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে একই ধরনের সমস্যার পুনরাবৃত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।বিনিয়োগকারীদের অভিযোগ, গত সপ্তাহের মঙ্গলবারও একই ধরনের সমস্যার কারণে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট শেয়ার কেনাবেচা বন্ধ ছিল। এরপর আজ সকালে শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পর থেকেই আবারও সফটওয়্যারটিতে সমস্যা দেখা দেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিনিয়োগকারীরা সফটওয়্যারের মাধ্যমে কোনো ধরনের লেনদেন করতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play