Skip to content
Latest stories

Stock news

রেকিট বেনকিজারের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।সোমবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।LankaBangla securites single pageকোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানি সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ১৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৯ টাকা ২৫ পয়সা। প্রথম প্রান্তিকে গত বছরের তুলনায় কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে প্রায় ৬৭ শতাংশ।এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০৮ টাকা ৯৮ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play