Skip to content
Latest stories

Stock news

রানার অটোমোবাইলসের নগদ লভ্যাংশে অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের রানার অটোমোবাইলসের ঘোষিত লভ্যাংশে অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই অনুমোদন দেয় শেয়ারহোল্ডাররা।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাট ফর্মে কোম্পানিটির ২২তম এজিএম অনুষ্ঠিত হয়।সভায় শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০২২ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১০ শতাংশ নগদ লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন দেয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ারহোল্ডারদের প্রশ্ন উত্তর পর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুবীর কুমার চৌধুরী। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্ত সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডাররা।রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এর দিকনির্দেশনামূলক বক্তব্যবের মাধ্যামে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play