Skip to content
Latest stories

Stock news

রানার অটোমোবাইলসের আরও পতন

শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের চলতি অর্থবছরের ২য় প্রান্তিকেও (অক্টোবর- ডিসেম্বর’২২) লোকসান হয়েছে। যাতে করে কোম্পানিটির ৬ মাসের ব্যবসায় (জুলাই-ডিসেম্বর’২২) লোকসান বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটি চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.০৮ টাকা। তবে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ০.৯৬ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ৩.০৪ টাকা বা ৩১৭ শতাংশ।২য় প্রান্তিকে লোকসানের কারনে কোম্পানিটির ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) লোকসান আরও বেড়েছে। কোম্পানিটির ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.১৩ টাকায়। তবে আগের অর্থবছরের একইসময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ১.৪৯ টাকা।২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২.৬১ টাকায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play