Skip to content
Latest stories

Stock news

প্যারেন্ট কোম্পানি থেকে ঋণ নিচ্ছে বার্জার পেইন্টস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তার প্যারেন্ট কোম্পানি জেঅ্যান্ডএন ইনভেস্টমেন্ট (এশিয়া) লিমিটেড থেকে ৬ কোটি মার্কিন ডলার ঋণ নেবে। একাধিক ধাপে এই ঋণের অর্থ ছাড় করা হবে। ঋণ সংক্রান্ত বিষয়ে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি হয়েছে।বার্জার সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র অনুসারে, ব্যাংকে ডলারের কিছুটা সংকট থাকায় কাঁচামাল আমদানির জন্য সহজে ঋণপত্র খোলার বিষযটি নিশ্চিত করতে এই চুক্তি করা হয়েছে।সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play