Skip to content
Latest stories

Stock news

পূর্ণ হয়নি টপটেন গেইনার তালিকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এতে টপটেন গেইনার তালিকা পূর্ণ হয়নি। টপটেন গেইনার তালিকায় ১০টি কোম্পানি থাকার কথা থাকলে আজ এ তালিকায় রয়েছে মাত্র ৫টি কোম্পানি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৮১ বারে ৫ হাজার ৩৩৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২০ পয়সা বা ১.০৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ১০ পয়সা বা দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স দশমিক ৩২ শতাংশ ও ইসলামী ব্যাংকের দশমিক ৩০ শতাংশ দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play