Skip to content
Latest stories

Stock news

পূবালী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।প্রাপ্ত তথ্যমতে, আগামী ১৩ এপ্রিল বেলা ২টা ৩০ মিনিটে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৩ পয়সা। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৬৯ পয়সা। এর আগে ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সর্বশেষ সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৬০ পয়সা এবং ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৬৩ পয়সা।‘এ’ ক্যাটেগরির ব্যাংক খাতের এ কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটির দুই হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ২৮ কোটি ২৯ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ দুই হাজার ৯৫০ কোটি ৪৫ লাখ টাকা। এছাড়া বর্তমানে কোম্পানিটির মোট ১০২ কোটি ৮২ লাখ ৯৪ হাজার ২১৮ শেয়ার রয়েছে। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের ৩১ দশমিক ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ২৭ দশমিক ৭৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর শূন্য দশমিক ১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৪০ দশমিক ৫৬ শতাংশ শেয়ার রয়েছে।এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৭৬ শতাংশ বা ২০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২৬ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২৬ টাকা ৪০ পয়সা। দিনজুড়ে ৩৩ হাজার ৯৬টি শেয়ার মোট ২৬ বার হাতবদল হয়, যার বাজারদর ৮ লাখ ৭০ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ২৬ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ২৬ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ২৩ টাকা ১০ পয়সা থেকে ২৯ টাকার মধ্যে ওঠানামা করে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play