Skip to content
Latest stories

Stock news

‘পুঁজিবাজারের সমস্যা খুব শীঘ্রই কেটে যাবে

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নতি করতে হলে শক্তিশালী পুঁজিবাজারের বিকল্প নেই। আর শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ক্ষেত্রে সকলের এগিয়ে আসতে হবে।তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের পরিধি দিনে দিনেই বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে বিনিয়োগকারীর সংখ্যাও। এই বিনিয়োগকারীর সঞ্চিত অর্থ দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সমন্বিত উদ্যোগের কারণে দেশের পুঁজিবাজারের ভিত্তি মজবুত হয়েছে। হয়ত বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। আমরা আশাবাদি খুব শীঘ্রই এই সমস্যা কেটে যাবে।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) গুলশানের বিলকিস টাওয়ারে ডিএসইর নতুন ট্রেকহোল্ডার কোম্পানি এমকেএম সিকিউরিটিজ লিমিটেড-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম. কে. এম. মহিউদ্দিন এবং কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ও বিনিয়োগকারীবৃন্দ।ডিএসইর ভারপ্রাপ্ত এমডি বলেন, পুঁজিবাজারের সেবা প্রদানকারী এবং বিনিয়োগকারী উভয়ই বাজার সম্পর্কে সঠিক বিশ্লেষণের জন্য ট্রেনিং এবং ধারাবাহিক উন্নয়ন প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ করতে গেলে ট্রেকহোল্ডার কোম্পানির কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করতে হবে৷ তিনি বর্তমান পরিস্থিতি ধৈর্য সহকারে মোকাবেলা করার অনুরোধ জানান৷তিনি বলেন, আমরা প্রত্যেকটি ট্রেকহোল্ডার কোম্পানিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, যেন ট্রেকহোল্ডার কোম্পানি তাদের বিনিয়োগকারীদের যথোপযুক্ত সেবা নিশ্চিত করতে পারে এবং তাদের ডিলার একাউন্টে যথোপযুক্ত সময়ে বিনিয়োগ করতে পারে৷ তিনি এমকেএম সিকিউরিটিজ লিমিটেড এর উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play