Skip to content
Latest stories

Stock news

পুঁজিবাজারের আকার বাড়তেই থাকবে: শিবলী রুবাইয়াত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, পুঁজিবাজারের আকার দিন দিন বাড়তেই থাকবে। এই আকার হবে ৮ লাখ কোটি টাকা।ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) আয়োজিত ‘রিং দ্যা বেল অফ ডিবাট ট্রেডিং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড অ্যান্ড ইনভেস্টরস’ ক্লেইম সেটেলমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন।সিএমএসএফ চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মোহাম্মদ নজিবুর রহমানের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, বিএসইসি কমিশনার ড. মিজানুর রহমান, ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play