Skip to content
Latest stories

Stock news

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানসমূহের জন্য প্রশিক্ষণ কর্মশালা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ একাডেমী ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) উদ্যোগে গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানিগুলোর আইন-কানুন প্রতিপালন বিষয়ক এই কর্মশালাটি কক্সবাজার সি পার্ল বিচ রিসোর্টে (রয়াল টিউলিপ) অনুষ্ঠিত হয়।দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর সার্বিক তত্ত্বাবধানে ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে কমিশনের কমিশনার ড. মিজানুর রহমান, ড. রুমানা ইসলাম, বিএসইসি, বিএএসএম ও স্টক এক্সচেঞ্জের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্বাগত বক্তব্যে কমিশনের চেয়ারম্যান কর্মক্ষেত্রে, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে কমপ্লায়েন্সের গুরুত্ব তুলে ধরে সর্বক্ষেত্রে এর পরিপালনের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। তিনি বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো যদি যথাযথভাবে কমপ্লায়েন্স মেনে চলে তবে এর সাথে সংশ্লিষ্ট সকলে এর সুফল ভোগ করে। অন্যথায়, নন-কমপ্লায়েন্স এর কারনে পরিবেশ নষ্ট হয় এবং তা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত থাকেন তাদের সবাইকে নিয়ম ভাঙ্গতে বাধ্য করে। তিনি আশা ব্যক্ত করেন, এই প্রশিক্ষণ কর্মশালাটি, অনুষ্ঠানে উপস্থিত সকলকে নতুন করে কাজ করতে উৎসাহ উদ্দীপনা যোগাবে।উল্লেখ্য, এই অনুষ্ঠানে বিভিন্ন তালিকাভুক্ত প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক ব্যবস্থাপনা পরিচালক, চীফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) ও কোম্পানি সেক্রেটারিগণ (সিএস) অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএএসএমর ডিরেক্টর জেনারেল ড. তৌফিক আহমেদ চৌধুরী উপস্থিত সকলকে অনুষ্ঠানটি সফলভাবে শেষ করার জন্য আন্তরিক অভিবাদন জানান। এছাড়াও তিনি আশা পোষণ করেন যে, অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ অনুষ্ঠানে অংশগ্রহনের মাধ্যমে যাবতীয় বিধি-বিধান মেনে স্ব-স্ব কর্মক্ষেত্রে যথাযথভাবে তা প্রয়োগ করবেন। সংশ্লিষ্ট সকলে আশা করেন যে, অদূর ভবিষ্যতে এ ধরনের আরও অনুষ্ঠান তাদেরকে আইনের যথাযথ ব্যাখ্যা প্রদানে ও সঠিকভাবে তা পালনে সহযোগীতা করবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play