Stock news
পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে লংকাবাংলা সিকিউরিটিজ
দেশের শীর্ষ ব্রোকারহাউজ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে।লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের প্যারেন্ট কোম্পানি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটি ইতোমধ্যে এ সংক্রান্ত একটি মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করেছে।সূত্র অনুসারে, লংকাবাংলা সিকিউরিটিজের ৯২ দশমিক ৩১ শতাংশ শেয়ার ধারণ করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।LankaBangla securites single pageঅ-তালিকাভুক্ত ও তালিকাচ্যুত সিকিউরিটিজসহ করপোরেট বন্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের লেনদেনের সুযেযাগ তৈরি করতে স্টক এক্সচেঞ্জে এটিবি চালু করা হচ্ছে। এখানে তালিকাভুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শেয়ার ও ইউনিট লেনদেন করার সুযোগ পাওয়া যাবে। এটিবিতে তালিকাভূক্তির ক্ষেত্রে ন্যূনতম মূলধনের কোনো সীমা বেঁধে দেয়া হয়নি। যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধিত যেকোনো অতালিকাভুক্ত কোম্পানি এ প্লাটফর্মে শেয়ার লেনদেনের সুযোগ পাবে।অন্যদিকে এটিবিতে বিনিয়োগের ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ নেই। সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগের সুযোগ উন্মুক্ত।