Skip to content
Latest stories

Stock news

পুঁজিবাজারে রিস্ক আছে তবে মুনাফাও বেশি

পুঁজিবাজারে কিছুটা রিস্ক আছে ঠিক তবে মুনাফাও বেশি। আর ব্যাংকে অনেকে মনে করে রিস্ক কম কিন্তু মুনাফাও কম। তাই বুঝে শুনে শেয়ারবাজারে বিনিয়োগ করাই উত্তম বলে মন্তব্য করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এ কে আজাদ চৌধুরীশনিবার (১৯ নভেম্বর) নোয়াখালি জেলার মাইজদীর দত্তেরহাটে অবস্থিত নোয়া কনভেনশন সেন্টার অ্যান্ড হোটেলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ উদ্যোগে আয়োজিত বিনিয়োগ শিক্ষা কনফারেন্স তিনি এ কথা বলেন।কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এরপর প্রবন্ধ উপস্থাপন করের বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।প্রথম অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নেন বিএএসএম এর মহাপরিচারক ড. তৌফিক আহমেদ চৌধুরী, মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ, ডিএসইর পরিচালক শাকিল রিজভী, আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান এবং ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play