Skip to content
Latest stories

Stock news

পুঁজিবাজারে ‘আস্থা’ নিয়ে বিএসইসি চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

পুঁজিবাজারের আস্থার কথা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে বলে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।তিনি বলেন, এই আস্থা যে কোথা থেকে কীভাবে আনবো এখনো জানি না। আমরা মনে করি পুঁজিবাজার আর ১৯৯৬ কিংবা ২০১০ সালে ফিরবে না। এখন আমরা পুঁজিবাজারের ভালো দিন দেখতে পাবো।সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যালয়ে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজার, বাংলাদেশ ব্যাংক এবং সকলেই একসাথে কাজ করে আমরা যদি অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তবে দেশ উপকৃত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।বিএসইসি আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ।আজ থেকে শুরু হওয়া বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত। সপ্তাহব্যাপী এ আয়োজনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে শুরু করে কয়েকজন মন্ত্রী অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।উল্লেখ্য, বিশ্ব পুঁজিবাজার নিয়ন্ত্রকদের সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) সদস্য লাভ করার পর বাংলাদেশ ২০১৭ সাল থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করে আসছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play