Skip to content
Latest stories

Stock news

পুঁজিবাজার নিয়ে আমরা আশাবাদী’

দেশের পুঁজিবাজার নিয়ে আমরা আশাবাদী। দেশে তালিকাভুক্ত কোম্পানিগুলো কর দেয় বেশি। এজন্য প্রণোদনা দিয়ে ভালো ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে হবে। গণমাধ্যমসহ সবাই ঐক্যবদ্ধ থাকলে পুঁজিবাজার এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আবু আহমেদ।শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিএমবিএ এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘পুঁজিবাজার বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পুজিঁবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।এতে সভাপতিত্ব করেন বিএমবিএ সভাপতি ছায়দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমান। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিএমবিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মনিরুজ্জামান সিএফএ।শেয়ারবাজার বিশ্লেষক অধ‍্যাপক আবু আহমেদ বলেন আমাদের বাজারে হতাশা এবং আশা, দুদিকই আছে। এই বাজারে ভালো কোম্পানি আনা দরকার হলেও অতালিকাভুক্ত কোম্পানির সঙ্গে তালিকাভুক্ত কোম্পানির কর হার ব‍্যবধান কমিয়ে নিরুৎসাহিত করা হয়েছে। এটা সরকার সঠিক পলিসি নেয়নি।আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ন‍্যায় বড় বিনিয়োগকারীদের কোটা সুবিধা দেওয়া দরকার বলে মনে করেন আবু আহমেদ।ADVERTISEMENTপুঁজিবাজারবিএমবিএ সভাপতি বলেন, পুঁজিবাজারে দেশের সকল মানুষ আসবে না। পুঁজিবাজারে বিনিয়োগ সম্পর্কে যারা বুঝবে তারাই আসবে। না বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করলে ক্ষতির সম্মুখিন হবে বিনিয়োগকারীরা।তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতি গতিশীল হবে। এছাড়া কর্মসংস্থান তৈরি হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব বাড়বে। বিনিয়োগকারীদের চিন্তাভাবনা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। তাহলে আমরা ভবিষ্যতে একটি উন্নত পুঁজিবাজার দেখতে পাবো।তিনি আরও বলেন, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করের হারের পার্থক্য আগে ছিলো ১০ শতাংশ। এই পার্থক্য এখন সাড়ে ৭ শতাংশে নিয়ে আসছি। এই পার্থক্য আরও বড় করা দরকার। আমরা সার্বিক অর্থনীতির উন্নতির কথা ভাবছি।এসময় বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, প্রতিটি মিউচুয়াল ফান্ড নগদ লভ্যাংশ দিয়েছে। চলতি বছরে মিউচুয়াল ফান্ড ২৫ শতাংশ গ্রোথ লাভ করবে। ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আনতে হবে। আমরা যদি ৪ লক্ষ মিউচুয়াল ফান্ডকে ১০ লক্ষ বানাতে পারি তাহলে বিনিয়োগ বাড়বে।বৈঠকে আলোচক হিসেবে অংশ নেন- পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলের চেয়ারম্যান ও সাবেক মূখ্যসচিব নজিবুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোঃ জাহিদ হাসান, বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, বিএসইসির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. খায়রুল হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনূসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. এজাজুল ইসলাম, অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আল-আমিন, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি-রোজারিও, সিএফএ সোসাইটির প্রেসিডেন্ট শাহীন ইকবাল, অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড ফান্ড এর প্রেসিডেন্ট ড. হাসান ইমাম, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট মামুনুর রশীদ এফসিএমএ, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ বাংলাদেশ (আইসিএসবি) এর প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ, এফসিএমএ এফসিএস ও ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ (আইসিএবি) এর কাউন্সিল সদস্য গোপাল চন্দ্র ঘোষ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play