Skip to content
Latest stories

Stock news

পুঁজিবাজার বন্ধ বুধবার

আজ মঙ্গলবার পবিত্র শবে বরাত। এ উপলক্ষে আগামীকাল বুধবার (৮ মার্চ) সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে।ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রজনী। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় রাত জেগে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন।এ কারণে বুধবার সরকারি-বেসারকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসাথে পুঁজিবাজারে লেনদেনও বন্ধ থাকবে।আগামী বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে আগের নিয়মে লেনদেন চলবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play