Skip to content
Latest stories

Stock news

পুঁজিবাজার: ২০ লাখ টাকা থাকলেই এসএমইতে লেনদেন

পুঁজিবাজারের এসএমই (স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্লাটফর্ম) মার্কেটে লেনদেন করার জন্য ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলেই হবে। হাইকোর্টের দেওয়া আদেশ বাস্তবায়ন করছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ ডিএসইর সকল ট্রেকহোল্ডারদের এমন নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি।উল্লেখ,গত বছরের ২২ সেপ্টেম্বর সর্বশেষ এসএমই প্লাটফর্মের বিনিয়োগের জন্য বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করে বিএসইসি। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশে বলা হয়, এসএমইতে লেনদেনে যোগ্য বিনিয়োগকারী হতে পুঁজিবাজারে ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে।এর প্রেক্ষিতে গত বছরের (১৩ নভেম্বর) এক রিট পিটিশন দায়েরের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এসএমই মার্কেটে বিনিয়োগসীমার কারণ জানতে চায় হাইকোর্ট। পরে চলতি বছরের ১৬ জানুয়ারি বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বিএসইসির শর্ত তিন মাসের জন্য স্থগিত করে দেয়।দেশের স্বল্পমূলধনি কোম্পানিগুলোকে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করার সুযোগ দিতে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) এসএমই প্ল্যাটফর্ম শুরু হয়। ওই সময় নির্দেশনা দেওয়া হয় এসএমই প্লাটফর্মে লেনদেন করতে হলে পুঁজিবাজারে ৫০ লাখ টাকার বিনিয়োগ থাকতে হবে।পরে এই বাজারকে প্রসারিত করতে ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, এখন থেকে এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করতে চাইলে পুঁজিবাজারে ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলেই হবে। এতোদিন এখনে লেনদেন করতে হলে ৫০ লাখ টাকা পুঁজিবাজারে বিনিয়োগ প্রয়োজন ছিলো।দেশের উপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০২১ সালের ১০ জুন এসএমই বোর্ড চালু করে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play