Skip to content
Latest stories

Stock news

পতনের মধ্যেও ফ্লোর প্রাইস ভেঙ্গেছে ২ কোম্পানি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ মার্চ) শেয়ারবাজারে পতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন ২৮টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর কমেছে ৫৬টির। অপরিবর্তিত রয়েছে ২০১টির। যেগুলোর মধ্যে সিংহভাগ কোম্পানির শেয়ারই ফ্লোর প্রাইসের ঘরে আবদ্ধ।আজ পতনের মধ্যেও ২টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে। কোম্পানিগুলো হলো- মেঘনা সিমেন্ট ও রিপাবলিক ইন্সুরেন্স। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানি ২টির মধ্যে আজ মেঘনা সিমেন্টের দর বেড়েছে ১০ পয়সা। কোম্পানিটির ফ্লোর প্রাইস হলো ৫৭ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন হয়েছে ৫৭ টাকা ৪০ পয়সায়। শেয়ার লেনদেন হয়েছে ৪ হাজার ৬১টি।অন্যদিকে, রিপাবলিক ইন্সুরেন্সের দর বেড়েছে ৪০ পয়সা। কোম্পানিটির ফ্লোর প্রাইস ৩১ টাকা ১০ পয়সা। আজ লেনদেন হয়েছে ৩১ টাকা ৫০ পয়সায়। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে আজ ৩২ হাজার ৩৩৬টি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play