Skip to content
Latest stories

Stock news

পতনেই শেয়ারবাজার

আগের কার্যদিবসের মতো সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও (১৫ ডিসেম্বর) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। তবে আগের কার্যদিবসের মতো আজও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.৯৩ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৬.৮২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ০.৪৮ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২০৮.৪৭ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৫৩ পয়েন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭২.৯৬ পয়েন্টে।ডিএসইতে আজ ৪২৫ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪ কোটি ৯৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৩০ কোটি ২০ লাখ টাকার।ডিএসইতে আজ ৩২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৬টির বা ১১.১৪ শতাংশের, শেয়ার দর কমেছে ৫৩টির বা ১৬.৬১ শতাংশের এবং ২৩৪টির বা ৭২.৪৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪.১১ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪৭.২১ পয়েন্টে। সিএসইতে আজ ১৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৩টির দর বেড়েছে, কমেছে ৩৯টির আর ৯৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play