Skip to content
Latest stories

Stock news

পতন দিয়ে রমজানকে স্বাগতম জানালো শেয়ারবাজার

টানা পতনে যেখানে বিনিয়োগকারীরা দিশেহারা। তখন মার্চ মাসে বাজার ভালো হবে বলে বিনিয়োগকারীদের আশা দিয়েছিলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম। কিন্তু সেই মার্চ মাস প্রায় শেষ এখনও বাজারের তেমন কোন পরিবর্তন আসেনি। এতে করে শেয়ারবাজার নিয়ে হতাশ বিনিয়োগকারীরা।এরই মধ্যে এসেছে পবিত্র রমজান মাস। রমজান মাসের প্রথম কর্মদিবস সোমবারও (২৭মার্চ) পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ করেছে শেয়ারবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সোমবার ডিএসইতে ৩১৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩০ কোটি ৬২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ২৮৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।জানা গেছে, ডিএসই প্রধানেইনডেক্স ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ পয়েন্টে।আজ ডিএসইতে ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টির।দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play