Skip to content
Latest stories

Stock news

পতন ডিএসইতে, উত্থানে সিএসই

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৫ জানুয়ারি) পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। তবে উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এদিন ডিএসইতে সব সূচক কমেছে। আর সিএসইতে একটি বাদে অন্য সব সূচক বেড়েছে। ডিএসইতে সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। তবে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আর আগের কার্যদিবসের মতো আজও লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৬৬ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯২.৩০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.১০ পয়েন্ট বা ০.০৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১.৮৯ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫২.১৮ পয়েন্টে এবং দুই হাজার ১৯১.৫০ পয়েন্টে।ডিএসইতে আজ ২৮৪ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ৮১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ০১ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪০টির বা ১২.১২ শতাংশের, শেয়ার দর কমেছে ১২২টির বা ৩৬.৯৯ শতাংশের এবং ১৬৮টির বা ৫০.৯১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩.৭২ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১২.৬১ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির দর বেড়েছে, কমেছে ৪০টির আর ৮১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play