Skip to content
Latest stories

Stock news

প্রভাতী ইন্স্যুরেন্সের ঋণমান ‘ট্রিপল এ’ ও ‘এসটি-টু’

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি।চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৪ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে ২০ পয়সা বা ৩৭ দশমিক শূন্য ৪ শতাংশ। অন্যদিকে প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ টাকা ৮৬ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play