Skip to content
Latest stories

Stock news

প্রতিটি মানুষের কাছে বিনিয়োগ শিক্ষা পৌঁছে দিতে চায় বিএমবিএ

প্রতিটি মানুষের কাছে বিনিয়োগ শিক্ষা পৌঁছে দেওয়া, তাদেরকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করে তোলা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগের সুবিধা, বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে সামনে রেখে বিশ্ব বিনিয়োগ সপ্তাহ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ)।বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) উদ্যোগে পুঁজিবাজার নিয়ন্ত্রকদের বৈশ্বিক সংস্থা ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (IOSCO) কর্তৃক নির্ধারিত বিশ্ব বিনিয়োগ সপ্তাহ (৩ অক্টোবর থেকে ১৩ অক্টোবর) উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজর কনফারেন্স হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম এর উপরে এ সেমিনার অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তারেক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোঃ ছায়েদুর রহমান ।সভায় বিএমবিএ এর সহ-সভাপতি, সেক্রেটারি জেনারেল, ট্রেজারার সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান।উক্ত সেমিনারে বক্তারা বিনিয়োগ শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। -পুঁজিবাজারে কিভাবে বিনিয়োগ করতে হয় সে বিষয়ে ছাত্র-ছাত্রীদের ধারনা দেন এবং পুঁজিবাজারে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।বিএমবিএর সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি এই আয়োজনের মাধ্যমে বিনিয়োগ শিক্ষা প্রসারিত হবে এবং পুঁজিবাজার সম্পর্কে ধারনা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দক্ষ বিনিয়োগকারী সৃষ্টি হবে, দেশের পুঁজিবাজার ও অর্থনীতি শক্তিশালী হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ভবিষ্যতে এধরনের আরও আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play