Skip to content
Latest stories

Stock news

প্রথমবার দুই বন্ডের লেনদেন

সরকারি ঘোষণা মধ্যদিয়ে দেশের শেয়ারবাজারে ২৫০টি সরকারি বন্ড তালিকাভুক্ত হয়েছে। এই বন্ডগুলোর মধ্যে মঙ্গলবার (১১ অক্টোবর) প্রথমবারের মতো দুইটি বন্ডের লেনদেন হয়েছে।জানা গেছে, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ বছর মেয়াদী দুটি বন্ড লেনদেন হয়েছে। এর মধ্যে টিবি১৫ওয়াই০৭৩৬ বন্ডের ১০ হাজার ইউনিট লেনদেন হয়েছে। প্রতিটির দর ৭৯.৯২ পয়সা। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৯৯ হাজার ২০০ টাকা। এই স্টক এক্সচেঞ্জে অপর বন্ডটি হলো টিবি৫ওয়াই০১২৫। এই বন্ডটি ১ হাজার ইউনিট লেনদেন হয়েছে। প্রতিটি বন্ডের দর ছিল ১০৫.১৯ টাকা। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ১৯০ টাকা।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টিবি৫ওয়াই০১২৫ বন্ডের ১ হাজার ইউনিট লেনদেন হয়েছে। প্রতিটি বন্ডের দর ছিল ১০৫.১৯ পয়সা। লেনদেনের পরিমাণ ১ লাখ ৫ হাজার ১৯০ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play