Skip to content
Latest stories

Stock news

প্রথমবার বিএসইসিতে গভর্নর বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠনের পর প্রথমবারের মতো সংস্থাটিতে অতিথি হিসেবে যাচ্ছেন বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার। আগামীকাল সোমবার বিএসইসির উদ্যোগে আয়োজিত বিনিয়োগ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গভর্নর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ। বিএসইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।বিএসইসির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবারের অনুষ্ঠানে গভর্নরের যোগদানের পর এটিই হবে বিএসইসি কার্যালয়ে কোনো গভর্নরের প্রথম উপস্থিতি। এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন গভর্নরের সঙ্গে বিএসইসির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হলেও বেশির ভাগই হয়েছে বাংলাদেশ ব্যাংকে। এর বাইরেও বিভিন্ন অনুষ্ঠান ও মন্ত্রণালয়ে একসঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন গভর্নর ও বিএসইসির শীর্ষ ব্যক্তিরা। তবে এবারই প্রথম বিএসইসির কোনো অনুষ্ঠানে গভর্নর সশরীর বিএসইসি কার্যালয়ে উপস্থিত হতে যাচ্ছেন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play