Skip to content
Latest stories

Stock news

প্রথমার্ধে আয় ও মুনাফা দুটোই বেড়েছে ইবনে সিনা ফার্মার

চলিত ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয় ও মুনাফায় সামান্য প্রবৃদ্ধি হয়েছে। কোম্পানির সর্বশেষ প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের আয় হয়েছে ৪৬১ কোটি ৮১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৫২ কোটি ৭৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৯ কোটি ৩ লাখ টাকা বা ১ দশমিক ৯৯ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩২ কোটি ৯০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩২ কোটি ৭৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট আয় বেড়েছে ১১ লাখ টাকা বা দশমিক ৩৫ শতাংশ। চলতি অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ৪৯ পয়সা। সদ্যসমাপ্ত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮৭ টাকা ৮৩ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৪ টাকা ৪৯ পয়সায়। ডিএসইতে বৃহস্পতিবার ইবনে সিনার শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৮৬ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৭৫ ও ৩৪৮ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play