Skip to content
Latest stories

Stock news

প্রথমার্ধে ৮২ শতাংশ আয় কমেছে ডরিন পাওয়ারের

চলতি হিসাববছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনস কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় ৮২ শতাংশ কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, চলতি হিসাববছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩৪ পয়সা। অর্থাৎ প্রথমার্ধের হিসাবে শেযারপ্রতি আয় তিন টাকা ৫৮ পয়সা কমেছে। অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ এক টাকা ২৩ পয়সা (লোকসান), যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ৮ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় কমেছে ৩ টাকা ৩১ পয়সা। এছাড়া ২০২২ সালের ৩১ ডিসেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৬৮ পয়সা, যা ২০২২ সালের ৩০ জুনে ছিল ৪৭ টাকা ৪৬ পয়সা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি কোন নগদ অর্থপ্রবাহ হয়েছে ৪ টাকা ৪ পয়সা (ঘাটতি), আগের বছর একই সময়ে ছিল তিন টাকা ৬০ পয়সা (ঘাটতি)।২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১৮ শতাংশ নগদ ও ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৩১ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play