Skip to content
Latest stories

Stock news

প্রথম প্রান্তিকে সিলকো ফার্মার ইপিএস কমেছে

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে প্রায় ১৫ শতাংশ। গতকাল প্রকাশিত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সিলকো ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২৯ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ১৫ শতাংশ। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২৮ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে সিলকো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী বছরের ১০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৫ ডিসেম্বর।আলোচ্য হিসাব বছরে সিলকো ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৮১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৮২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ৯৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ৮৫ পযসায়।এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ সমাপ্ত হিসাব বছরে পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮০ পয়সা। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ সমাপ্ত হিসাব বছরের জন্য উদ্যোক্তা ও পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সিলকো ফার্মা। ২০১৮-১৯ হিসাব বছরের জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ২ শতাংশ নগদ ও বাকি ১০ শতাংশ স্টক লভ্যাংশ ছিল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play