Skip to content
Latest stories

Stock news

প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে ইন্ট্রাকোর

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৩ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস বেড়েছে ১৮ পয়সা বা ৫৪ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা ও পরিচালক বাদে কেবল সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৮১ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ২১ পয়সায়

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play